AsiaCalling

Home সংবাদ পাকিস্তান

Pakistan

Taliban Teenager Turns over a New Leaf

ইমেইল প্রিন্ট পিডিএফ
There are no translations available.

Download The Taliban recruits hundreds of young boys in Pakistan’s notorious Swat Valley every year.

The surrounding tribal areas are a breeding ground for future militants, and where many train to become suicide bombers.

A former guard to a senior Taliban member, one Pakistani teenager has quit the hard line life and says he is ready to go back to school.

Mudassar Shah has his story.

সর্বশেষ আপডেট ( সোমবার, 14 মে 2012 10:13 )
 

পাকিস্তানে বিদ্যুৎ ও গ্যাস সংকটে লাখো মানুষ চাকরিহীন

ইমেইল প্রিন্ট পিডিএফ

Download কাপড় তৈরি পাকিস্তানের বৃহত্তম শিল্প। দেশটির মোট রপ্তানির অর্ধেক এটা থেকে আসে এবং শ্রমশক্তির প্রায় ৪০ শতাংশ এই কাজে নিয়োজিত। কিন্তু বিদ্যুৎ আর গ্যাসের সংকটের কারণে কোম্পানিগুলো অন্য দেশে চলে যাচ্ছে যার ফলে এ বছর দেশটির টেক্সটাইল রপ্তানি ৫০ শতাংশ কমে গেছে। আরও বেশি বেশি কোম্পানি চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানে দুই লাখের মতো কারখানা বন্ধ হয়ে গেছে এবং লাখ লাখ পাকিস্তানী তাদের চাকরি হারিয়েছেন।

পাকিস্তানের টেক্সটাইল শিল্পের প্রাণকেন্দ্র পাঞ্জাব থেকে জানাচ্ছেন নাঈম সাহউতারা।


সর্বশেষ আপডেট ( সোমবার, 07 মে 2012 09:05 )
 

পোলিও প্রতিরোধে পাকিস্তান সংকটে

ইমেইল প্রিন্ট পিডিএফ

 

Download 

পাকিস্তান বিশ্বের মাত্র তিনটি দেশের একটি যেখানে এখনও পোলিও রয়েছে।

সরকারের পোলিওর বিরুদ্ধে জাতীয় জরুরি পরিকল্পনা সত্ত্বেও গত বছর বিশ্বের ৩০ শতাংশ পোলিও আক্রান্তের ঘটনা পাকিস্তানেই ঘটেছে।

এ বছর গত মার্চ পর্যন্ত ১৪ টি নতুন আক্রান্তের ঘটনা ঘটেছে।

রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি বলেন পোলিও নির্মূল সরকারের প্রধান অগ্রাধিকার। এ বছর জুড়ে পোলিওবিরোধী কর্মসূচিকে জাতীয় জরুরি অগ্রাধিকার ঘোষণা করা হয়েছে।

প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে উপজাতীয় এলাকা যেখানে জঙ্গিবাদের কারণে নির্মূল কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

শাহাব-উর-রহমান দেশের অন্যতম পোলিও আক্রান্ত প্রদেশ খাইবার পাখতুঙ্খ্বয়া ভ্রমণ করেছেন।


সর্বশেষ আপডেট ( সোমবার, 30 এপ্রিল 2012 09:24 )
 

সীমানা না মানা শিখ উৎসব

ইমেইল প্রিন্ট পিডিএফ

Download 

বৈশাখী উৎসব শিখদের জন্যে একটি পবিত্র উৎসব। শিখ ধর্মের প্রতিষ্ঠা, শিখ নতুন বছরের সূচনা এবং ফসল কাটার মৌসুম এই তিন কারনে বৈশাখী উৎসব এতো বেশি আনন্দের। তাই অত্যান্ত জাকজমকপূর্ণভাবে তারা এই দিনটি পালন করেন। দক্ষিণ এশিয়ায় শিখদের প্রধান এলাকা পাঞ্জাবে ৫০০ বছর আগে শিখ ধর্মের সূচনা হয়। কিন্তু পাঞ্জাব এখন ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত। শিখদের পবিত্র স্থান গুরুদুয়ারা পাঞ্জা মাহেবের পবিত্র মঠ এখন পাকিস্তানের ভাগে। প্রতি বছর এ উৎসব উপলক্ষে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এ মঠে আসার জন্যে পাকিস্তানে প্রবেশ করেন। শিখরা যাতে শান্তিতে উদযাপন করতে পারেন তার জন্য পাকিস্তানী কর্তৃপক্ষ এক হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী নিয়োগ করে। উত্তর পাঞ্জাবের এ জমায়েতে যোগ দিয়েছিলেন মুদাসসার শাহ।


সর্বশেষ আপডেট ( মঙ্গলবার, 24 এপ্রিল 2012 07:50 )
 

পাকিস্তানের শোয়াত উপত্যকায় সংগীতের প্রত্যাবর্তন

ইমেইল প্রিন্ট পিডিএফ

 

Download পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের সোয়াত উপত্যকা একসময় পশতুন সংগীত ও সংস্কৃতির বিখ্যাত কেন্দ্র ছিল।

এ প্রদেশের অর্ধেক গায়ক, সঙ্গীতজ্ঞ ও নৃত্যশিল্পী এ উপত্যকা থেকে আসতেন। কিন্তু ২০০৭ সাল থেকে পাকিস্তানি তালিবান শক্তিশালী হতে শুরু করলে তারা এ উপত্যকা থেকে সংগীত নিশ্চিহ্ন করে দেয়। তারা মনে করতো এসব শিল্পীরা পাপী এবং সংগীত ইসলামবিরুদ্ধ।

তিন বছর আগে কঠোর সেনা অভিযানে তালিবানরা বিতাড়িত হয়। আর এখন উপত্যকার গায়ক ও নৃত্যশিল্পীরা তাদের সুনাম ফিরে পেতে চান।

সম্প্রতি উপত্যকায় ফিরে যাওয়া একটি শিল্পী পরিবারে গিয়েছিলেন মুদাসসার শাহ।


সর্বশেষ আপডেট ( সোমবার, 02 এপ্রিল 2012 10:28 )
 
পাতা 1 অব 4